বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবিসি ব্যাংক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ জুন, ২০২১

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি বন্ড ছেড়ে ইস্যু করে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। গতকাল শনিবার (১২ জুন) এনআরবিসি ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য মতে, এনআরবিসি ব্যাংকের বন্ডটি নন-কনভার্টেবল আনসিকিউরড কুপন, যা ব্যাসেল-৩ এর শর্তমোতাবেক ব্যাংকের টায়ার-২ এর মূলধন হিসেবে বিবেচিত হবে। ব্যাংকের উত্তরোত্তর প্রবৃদ্ধি, বর্তমান মাইক্রোক্রেডিট প্রোগ্রাম ও সারাদেশের ক্রেডিট কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন ও বিধিসমূহ পরিপালন সাপেক্ষ ব্যাংকটির এ বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত কার্যকর হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com