সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেমন আছেন খালেদা জিয়া

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেমন আছেন ? দেশবাসীর মনে এ প্রশ্ন প্রতিদিনের। দেড় মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, সন্ধ্যায় বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ শনিবার বিকেলে নয়া দিগন্তকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনাভাইরাস পজিটিভ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।’
উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একইসাথে তার বাসভবন ফিরোজার আরো আটজন ব্যক্তিগত স্টাফও করোনায় আক্রান্ত হন। তারা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
এরপর ১৪ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। পরে তিনি আবার বাসায় ফিরে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৮ এপ্রিল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তিনি করোনামুক্ত হন। এরপরও তিনি হাসপাতালে ভর্তি থেকে অন্যান্য রোগের চিকিৎসা নিচ্ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com