বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ৮৩

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

ভারতে ফের রেকর্ড সংখ্যক মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। দেশটিতে শনিবার মাত্র একদিনে করোনায় মারা গেছেন ৮৩ জন। এটাই এখন পর্যন্ত সেখানে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৪৪ জন। পরিসংখ্যান জানাচ্ছে, ভারতে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৯৮০ জন। যার মধ্যে মারা গিয়েছেন ১৩০১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন কিংবা নিজেদের দেশে ফিরে গিয়েছেন এমন মানুষের সংখ্যা ১০ হাজার ৬৩৩ জন।

বর্তমানে ভারতে করোনা ভাইরাস অ্যাক্টিভ কেস রয়েছে ২৮ হাজার ৪৩৬টি।

ভারতে এখনও পর্যন্ত সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। এই রাজ্যেই করোনায় মৃতের সংখ্যা সবথেকে বেশি। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৫২১ জন এবং আক্রান্ত ১২ হাজারের ২৯৬ জন।

এরপরেই নাম রয়েছে গুজরাটের। সেখানে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৪ জন। মৃত্যু হয়েছে ২৬২ জনের।

এরপরেই নাম রয়েছে রাজধানী দিল্লির। রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১২২ জন, মৃত্যু ৬৪ জন।

অন্যদিকে, এই মুহুর্তে ভারতে চলছে তৃতীয় দফার লকডাউন। এই ধাপে আগের থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড়া দেওয়া হবে এবং কড়াকড়ি কম থাকবে বলে জানানো হয়েছে। জেলার মধ্যে একমাত্র প্রাইভেট গাড়ি ও ট্যাক্সি পরিষেবা চলতে পারে। এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার জন্য অনুমোদন লাগবে। যে কোনও চার চাকার গাড়িতে দুই জনের বেশি যাত্রী উঠতে পারবে না। তবে গ্রিণ জোনে বাস চলাচল করার অনুমতি রয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com