বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আসছে ফেসবুক স্মার্টওয়াচ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২১ জুন, ২০২১

এবার স্মার্টওয়াচ নিয়ে আসছে ফেসবুক। জানা গেছে, ২০২২ সালের মাঝামাঝি নতুন স্মার্টওয়াচ নিয়ে আসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমটি। বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে ফেসবুক স্মার্টওয়াটিতে। এর মধ্যে রয়েছে দুটি ক্যামেরা, হেলথ ও ফিটনেস ট্র্যাকার।

জানা গেছে, স্মার্টফোনের অনেক সুবিধাই মিলবে এ স্মার্টওয়াচে। দুটি ক্যামেরার মধ্যে একটিতে ১০৮০পি অটোফোকাসের ক্যামেরা রয়েছে। যার সাহায্যে ছবি ও ভিডিও রেকর্ড করা যাবে।
এছাড়া সেলুলার কানেক্টিভিটি ব্যবহার করে ওই স্মার্টওয়াচ থেকেই নাকি ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করা যাবে। আগামী বছরের শুরুর দিকে বা মাঝামাঝি স্মার্টওয়াচটি বাজারে আনবে ফেসবুক। প্রথমে যুক্তরাষ্ট্রে এবং পরে অন্যান্য দেশে বাজারজাত করা হবে। ফেসবুকের তৈরি এ স্মার্টওয়াচ সম্পর্কে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ। স্মার্টওয়াচ তৈরির সঙ্গে জড়িত বেশ কয়েকটি গোপন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি। সূত্র: বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com