ফেনীর বিশিষ্ট লেখক ও শিক্ষানুরাগী অধ্যক্ষ এম. একরামুল হকের গবেষণামূলক বই “শিক্ষক সোপান”-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ২০ জুন রোববার শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের হল রুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি মুহাম্মদ মনোয়ার হোসেন চৌধূরী। তিনি বলেন, এ দেশের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এ বই খুব ভালো ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি শাহীন একাডেমীর উপাধ্যক্ষ জসীম উদ্দিন মোল্লা বলেন, ‘এমন একটি লেখা আমাদের এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য নেতৃত্ব হিসেবে কাজ করবে। এছাড়া বইটিতে লেখা শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক, শিক্ষাদান পদ্ধতি, বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার তুলনা অত্যান্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে আরও বেশি উৎসাহিত করবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এ.কে.এম মুনীরুল আলম, মুহাম্মদ আবু ইউছুফ, জনাব মুহাম্মদ ইলিয়া, এবং বইয়ের লেখক অধ্যক্ষ এম একরামুল হক ভূঞা।