বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাবতলী টার্মিনালে বাস কাউন্টার বন্ধ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বন্ধ রয়েছে কাউন্টারগুলো। বুধবার (২৩ জুন) সরকারি নির্দেশনা অনুযায়ী কোনও বাস ছেড়ে যায়নি এই টার্মিনাল থেকে। সরজমিনে দেখা গেছে, সেখানে থাকা সবগুলো বাসের কাউন্টার বন্ধ রয়েছে। রাজধানীর বাইরে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে।

সেই হারে ভালো অবস্থানে রয়েছে ঢাকা। তাই ঢাকাকে বাঁচাতে আশপাশের সাত জেলা- মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে কঠোর লকডাউন চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। এসব জেলা থেকে ঢাকায় প্রবেশপথে বসানো হয়েছে পুলিশি পাহারা। গাবতলী টার্মিনালে মোতায়েন রয়েছে পুলিশ। সেখানে অলস সময় কাটাচ্ছেন পরিবহন সংস্থার কর্মীরা। গাড়ি চলাচল বন্ধ থাকায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গিয়েছে। টার্মিনালের বেশিরভাগ কর্মী বিভিন্ন পরিবহন সংস্থায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। বাস বন্ধ থাকায় টার্মিনালে কোনও যাত্রী লক্ষ্য করা যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com