বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় আমে পোকা বিপাকে ক্রেতা-বিক্রেতা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

রংপুরের গঙ্গাচড়ায় কৃষি বিভাগের অবহেলার কারণে গত বছরের ন্যায় এ বছর আমে পোকা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। আম কিনতে আসা প্রায়ই ক্রেতা-বিক্রেতার মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হচ্ছে। আম কিনতে আসা ক্রেতা রুহুল আমিন বলেন, যে আমই কাটি সেটাতেই পোকা। নাম প্রকাশে অনিচ্ছুক আম চাষীরা জানান, গঙ্গাচড়া কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের অবহেলার কারণে আমে পোকা দেখা দিয়েছে। তারা আম চাষীদেরকে সঠিক পরামর্শ দেয় না। শুধু অফিসে বসে থাকেন। মাঠ পর্যায়ে যান না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, স্থানীয় আম চাষীরা ঠিকমত আম গাছের পরিচর্যা না করায় আমে পোকা দেখা দিয়েছে। বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, আম গুটি থাকাকালীন সময়ে পোকার আক্রমণের জন্য যে কোনো সিসটেমেটিক কীটনাশক স্প্রে করলে ভালো ফল হবে। ঠিকমত আম গাছের পরিচর্যা না করায় এ সমস্যা হয়ে থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com