সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লক্ষ্মীপুরে রবীন্দ্র নজরুল স্মরণ সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর উদ্যোগে রবীন্দ্র নজরুল স্মরণ সভা লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদ সভাপতি ডা মো সাল্হাউদ্দিন শরীফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক কবি আনিস আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম তপন ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক কার্তিক সেন গুপ্ত। আলোচনায় অংশ গ্রহণ করেন সাহিত্য সংসদ এর সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী ও কবি ভিপি বেলায়েত। কবিতা পাঠে অংশ গ্রহণ করেন সাহিত্য সংসদ এর সাংগঠনিক সম্পাদক কবি অ আ আবীর আকাশ, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, ফুয়াদ হাসান রুবেল আহম্মেদ, নাসরীন জাহান রীনা, হুসাইন মুহাম্মদ রাসেল ও আবুল বারাকাত। রবীন্দ্র নজরুল সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী নাসরীন জাহান রীনা। বিশিষ্ট জনদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এম জে আলম, বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসাইন, লিয়াকত আলী মাস্টার, সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক আহমেদ কাওছার, অর্থ সম্পাদক কবি রায়হানুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন রাজু, নির্বাহী সদস্য রেজাউল হক রানা, আবদুল আহাদ স্বাধীন, বিকেবি ক্লাবের সভাপতি ইসমাইল খান সুজন, মনিরুল হক রূপম, জহির আহম্মেদ ও শ্যামল চন্দ্র কর প্রমুখ বক্তারা ১৯২৭ সালে নজরুলের লক্ষ্মীপুর সফর স্মরণে লক্ষ্মীপুর টাউন হলের সামনে নজরুল মঞ্চ ও নজরুল ম্যুরাল স্থাপন এবং নজরুল এভিনিউ ঘোষণা ও পৌরসভার সামনে নজরুল তোরণ নির্মাণের জোর দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com