সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতি সিনেমায় কত টাকা আয় করেন ‘বাহুবলী’খ্যাত প্রভাস?

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১

ভারতের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা ‘বাহুবলী’। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। দেশে বিদেশে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে এই সিনেমার দুটি কিস্তির আয়।
সেই প্রভাস প্রতি সিনেমায় কত টাকা আয় করেন? এই কৌতুহল তার ভক্ত মাত্রই আছে।
ভারতীয় গণমাধ্যমগুলো সূত্রে জানা যায়, প্রতি সিনেমায় ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন প্রভাস। সঙ্গে নেন সিনেমার লাভের ১০ শতাংশও। অর্থাৎ, কোনো সিনেমা ১০০ কোটি টাকা লাভ করতে পারলে প্রভাস নেন ১০ কোটি!
ভারতে দ্বিতীয় দফার লকডাউন শেষ হতেই নতুন সিনেমা ‘রাধে শ্যাম’র শুটিং শুরু করে দিয়েছেন অভিনেতা প্রভাস। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে পূজা হেজকে। ২৫ জুন হায়দরাবাদে শুরু হয়েছে ছবির শেষ দফার শুটিং।
এই খবর সামনে আসতেই খুশির জোয়ার প্রভাসভক্তদের মনে। সারা দিন তাই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকল #জধফযবঝযুধস, #চৎধনযধং এবং #চড়ড়লধ হ্যাশট্যাগগুলো। তারা অনেকদিন ধরেই অপেক্ষা করে আছেন ছবিটির জন্য।
এ অভিনেতাকে আগামীদিনে দেখা যাবে আরও দুটি বিগ বাজেটের সিনেমায়। সেগুলো হলো ‘সালার’ ও ‘আদিপুুরুষ’। এ দুটি সিনেমার জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করেছেন সুপারস্টার। সেটা ১৫০ কোটিরও বেশি হতে পারে।
এদিকে শোনা যাচ্ছে ‘রাধে শ্যাম’ সিনেমার জন্য ৮০ কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন প্রভাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com