বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হেডফোন দীর্ঘদিন ভালো রাখার উপায়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

হেডফোন এখন ছোটো বড় সবার কাছে পরিচিত একটি নাম। প্রত্যেকের কাছে হেডফোন খুবই প্রয়োজনীয় বস্তু। এটি ফোনে কিংবা কম্পিউটার-ল্যাপটপে লাগিয়ে গান শোনা, কথা বলা প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। অনেকে এটিকে ভালোভাবে ব্যবহার করতে না পারায় খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট করে ফেলেন।
এবার জেনে নিন হেডফোন ভালো রাখার পদ্ধতি। ফোন বা আইপ্যাডের সঙ্গে শক্ত করে হেডফোন জড়াবেন না। এতে হেডফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে খুব সাবধানে গুছিয়ে রাখতে হবে হেডফোন।
ফোনের জ্যাকে ঢোকানো অবস্থায় কখনওই প্যাক করা উচিত নয় হেডফোন। এতে ছিঁড়ে যেতে পারে হেডফোনের তার বা জ্যাকের সংযোগস্থল। যদি অনেক দিন হেডফোন অব্যবহৃত অবস্থায় থাকে এবং সেই হেডফোন যদি ব্যাটারি চালিত হয়, তা হলে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন। অফিস বা বাড়িতেও হেডফোন রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করুন। ট্রাভেলের সময় অবশ্যই একটি খাপে ভরে রাখুন হেডফোন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com