বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাসপাতালে ভর্তি নাসিরউদ্দিন শাহ

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ অুসস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হলেন। তার ফুসফুসে সংক্রমণ পাওয়া গেছে। অভিনেতার এই দুঃসময়ে তার পাশে রয়েছেন স্ত্রী রত্না পাঠক শাহ এবং সন্তানেরা।
নাসিরউদ্দিন শাহের শারিরীক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমকে অভিনেতার সহকারি জানিয়েছেন, ‘গত ২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাসিরউদ্দিন শাহ। কিছুদিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। এরপর ফুসফুসে সংক্রমণ পাওয়ার পর আর কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’ গত বছর মুক্তি পেয়েছিল এ অভিনেতার দুটি ছবি। যার একটি ছিল ‘মি. রক্সম’ এবং অপরটি ‘বন্দিস বন্দিত’। এ বছরের শুরুর দিকে তাকে ‘রামপ্রসাদ কি তেহরভি’তে দেখা গিয়েছিল। রুপালি পর্দার পাশাপাশি থিয়েটারেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন বছর ৭০-এর এই অভিনেতা। ফলে অভিনেতার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করছেন তার অনুরাগীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com