বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় মৎস্যচাষীদের মাঝে লাল তেলাপিয়া মাছের পোনা বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর পক্ষ থেকে মৎস্যচাষীদের মাঝে লাল তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাপার্ডের প্রশিক্ষণ ভবন চত্ত্বরে বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মোঃ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০জন মৎস্যচাষীর মাঝে এ লাল তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেন। বাপার্ডের পরিচালক (কৃষি) মোঃ মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে পরিচালক (প্রশাসন) ড. মোঃ আলমগীর হোসেন, উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, আব্দুল গনি মিনা বক্তব্য রাখেন। বাপার্ডের পরিচালক (কৃষি) মোঃ মাহমুদুন্নবী বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমাদের চুক্তিবদ্ধ মৎস্যচাষীদের মাঝে দেড় লক্ষাধিক লাল তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com