বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাশিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

কোভিড-১৯ মহামারী বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়েছে। নতুন নতুন অঞ্চলে এই ভাইরাস থাবা বসাচ্ছে। করোনার প্রাদুর্ভাব রাশিয়ায় প্রথম দিকে দেখা না গেলেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

রাশিয়ায় একদিনে রেকর্ড ১০ হাজার ৬৩৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

দেশটিতে রোববার ১০ সহস্রাধিক আক্রান্ত ও ৫৮ জন মারা গেছে। দেশটির সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা মস্কোতে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে সংক্রমিত লোকের সংখ্যা এক লাখ ৩৪ হাজারে উন্নীত হয়েছে বলে দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে।

সেন্টার থেকে পাওয়া তথ্যমতে, রাশিয়ায় গত ৩০ এপ্রিলের পর থেকে সংক্রমণ বাড়ছে। রোজ আক্রান্তের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, মহামারী করোনাভাইরাসে রোববারের মৃতের সংখ্যা ৫৮ জনসহ তা এক হাজার ২২০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সেরে উঠেছেন এক হাজার ৬২৬ জন। দেশটিতে মোট ১৬ হাজার ৬৩৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা শনাক্ত হয়। এটি বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com