বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্থলবন্দর দিয়ে সপ্তাহে ৩ দিন দেশে আসা যাবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১

চলমান লকডাউনের মাঝে সরকার অনুমোদিত স্থলবন্দর ব্যবহার করে সপ্তাহে তিন দিন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রবিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। বাংলাদেশের অনেক নাগরিক চিকিৎসা ও অন্যান্য কারণে প্রতিবেশী দেশ ভারত ও অন্যান্য দেশে ভ্রমণ করে থাকেন এবং সরকারের যেসব নিয়ম-কানুন আছে, সেগুলো প্রতিপালন করে তারা অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন, বলে অধ্যাপক নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘কলকাতায় আমাদের যে উপ-হাইকমিশন আছে, সেখান থেকে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে। ভারতে অবস্থানরত নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর বেনাপোল, আখাউড়া, বুড়িমারী, হিলি, দর্শনা ও সোনা মসজিদ বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। আগামী ১৪ জুলাই পর্যন্ত সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থলবন্দর ব্যবহার করে দেশে আসা যাবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com