রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একশো ফুট নীচে ভেঙ্গে পড়লো ৫টি দোকান!

মোঃ আক্কাস রাঙ্গামাটি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

রাঙামাটিতে মাটি সরে একশো ফুট নীচে ভেঙ্গে পড়লো ৫টি দোকান! রাঙামাটিতে ৫টি দোকানঘর আকস্মিকভাবে ভেঙ্গে অন্তত একশো ফুট নীচে পড়ে বিধ্বস্ত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার সময় শহরের রিজার্ভ বাজারের আব্দুল আলী একাডেমী এলাকায় এই দূর্ঘটনা ঘটলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি কবির হোসেন। স্থানীয়রা জানিয়েছেন, দোকানগুলো কাঠের খুটিঁর উপর নির্মিত ছিলো। গত কয়েকদিন বৃষ্টির কারনে নীচের দিকে মাটি সরে গিয়ে অত্যন্ত ঝূঁকিপূর্ন অবস্থায় ছিলো। সকাল থেকেই বিষয়টি আঁচ করতে পেরে দোকানদাররা নিজেদেরকে নিরাপদ দূরত্বে রেখেছিলো। সকালে মুড়মুড়িয়ে মালামাল ভর্তি পাঁচটি দোকান নিয়ে পুরো ঘরটি ভেঙ্গে অন্তত একশো ফুট নীচে পড়ে যায়। এই ঘটনার সাথে সাথেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটির ফায়ার সার্ভিস ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন। ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানিয়েছেন, এই দূর্ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন তারা। ক্ষতিগ্রস্থদের অভিযোগ মালিকপক্ষকে বারবার বলার পরেও দোকানগুলো মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ না করায় সোমবার সকালে দূর্ঘটনাটি ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com