শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনাকালে একটি লোকও না খেয়ে মারা যায়নি: শ ম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

করোনাকালে একটি লোকও না খেয়ে মারা যায়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শ ম রেজাউল করিম বলেন, করোনা পরিস্থিতি বৈশ্বিক মহামারি। আমরা স্বাস্থ্যবিধি মেনে করোনা পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছি। ৪৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। আরো টিকা আসবে।
তিনি বলেন, করোনার টিকা আবিষ্কারের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার জন্য বুকিং দিয়ে রেখেছিলেন। এজন্য ভারত ও ব্রাজিলের চেয়ে বাংলাদেশের অবস্থা এখন ভাল। শ্রীলংকার মতে উন্নত দেশকে বাংলাদেশ ঋণ দিচ্ছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে শেখ হাসিনা খাইয়ে পড়িয়ে রেখেছেন। সব হাসপাতালে করোনার ইউনিট খোলা হয়েছে। যতোদিন দেশে শেখ হাসিনার হাত থাকবে, (ততোদিন) বাংলাদেশ নিরাপদ থাকবে। দেশের মানুষ যেন না খেয়ে থাকে, চিকিৎসাবঞ্চিত না হয়, সেজন্য দিনরাত কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। অনুষ্ঠানে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত জেলার দেড়শ পরিবহন শ্রমিক, দেড়শ অটােচালক, ২৩৫ জন দোকান কর্মচারী, নরসুন্দর, সুইপার, ধোপা এবং ােহটেল শ্রমিকসহ মােট ৬৭৫ জনের মাঝে মানবিক সহায়তা দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com