শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাণিজ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অবহিত করে সংশ্লিষ্ট থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি (জিডি)। গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খুলে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হচ্ছে। এতে বাণিজ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র‌্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। বাণিজ্যমন্ত্রীর নামে এসব ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোনও ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই। এ বিষয়ে গত ৬ জুলাই ২০২১ তারিখে ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com