রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবাজীবন ফিরে পেল বালিহাঁস ও ৪ ছানা

সাব্বির মির্জা চলনবিল :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে ছানাসহ একটি বালিহাঁস উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে গেল ঐ বালিহাঁস ও তার চারটি ছানা। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নাম প্রকাশ না করার শর্তে বিনসাড়া গ্রামের এক যুবক মুঠোফোনে জানান, বিনসাড়া হাট পুকুরের পানিতে দুইটি বালিহাঁস চারটি ছানাসহ ঘুরে বেড়াত। স্থানীয় মানুষ এমন দৃশ্য দেখে বেশ আনন্দ পেতেন। তারা পাখিগুলোকে চোখে-চোখে রাখতেন। কিন্তু সোমবার সকালে লক্ষ্য করেন, পুকুরের মধ্যে কোন বালিহাঁস নেই। শুধু তিনটি ছানা ছুটোছুটি করছে। তারা নিশ্চিত হন, আবুল কালাম নামে একজন পাখি শিকারি একটি বালিহাঁস ও একটি ছানা রাতে জাল দিয়ে ধরে বাড়িতে রেখেছেন। তাদের দেওয়া তথ্য সূত্র ধরে সেই পাখি শিকারির বাড়িতে যান। তখন পাখি শিকারি সাফ জানিয়ে দেন, রাতেই বালিহাঁসটি জবাই করে খাওয়া হয়েছে। কিন্তু কথাবার্তার একপর্যায়ে তিনি সত্যতা স্বীকার করেন। সরেজমিনে দেখা যায়, পাখি শিকারি আবুল কালাম বালিহাঁসটিকে তার ঘরের মধ্যে টোপা দিয়ে ধরে রেখেছেন। আর ছানাটিকে মাছ ধরা ধুন্দীর মধ্যে করে বাড়ির পুকুর ঘাটের পানিতে রেখেছেন। পাখি শিকারি আবুল কালাম বলেন, পাখি শিকার করা আইনত অপরাধ। কিন্তু আমি লোভ সামলাতে পারিনি। মা ছাড়া চারটি ছানা কীভাবে বাঁচবে সে বিষয়টা একবারও ভেবে দেখিনি। আমি আর কোনদিনও এমন নিষ্ঠুরতা করবো না। পরে স্থানীয় মানুষজনকে সাথে নিয়ে বালিহাঁস ও তার ছানাটিকে হাট পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে।র সফল হলে সামনেও আরও বেশি গরুর সংখ্যা বাড়াবে বলে জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com