শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি কারা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুকে অ্যাকাউন্ট নেই, এমন মানুষের সংখ্যা কম। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে ফেসবুক। বলা যায় বর্তমান সময়ে আমাদের জীবনের অনেকটা জুড়েই রয়েছে ফেসবুকের প্রভাব। হাসি-কান্না, সুখের স্মৃতি অনেক কিছুই ফেসবুক কেন্দ্রিক হয়ে উঠেছে। ব্যবহারকারীদের সুবিধার্থে জনপ্রিয় এই সাইটটিতে রয়েছে নানা ধরনের সুবিধা। এর মধ্যে সব সুবিধা হয়তো আমরা সবাই জানি না। তেমনই একটি সুবিধা হচ্ছে, ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেনি, এমন তালিকা দেখা। ফেসবুকে পরিচিত-অপরিচিত অনেককেই আমরা নিয়মিত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকি। আর সবাই যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, এমনটা কিন্তু নয়।
সুতরাং ফেসবুকে কে কে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, তার পুরো লিস্ট কিন্তু খুব সহজেই চাইলে আপনি দেখে নিতে পারেন। এজন্য যা করতে হবে তা হলো- * প্রথমে আপনার ফেসবুকে প্রোফাইলে যান। * এবার ‘ফ্রেন্ডস’ মেন্যুতে ক্লিক করুন। * ডান দিকে থাকা ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ অপশনে ক্লিক করুন। * নতুন একটি পেজ ওপেন হবে। পেজের বাঁ দিকের ‘ফ্রেন্ডস’ মেন্যু থেকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ অপশনে ক্লিক করুন। * নতুন যে পেজ ওপেন হবে সেখানে ‘ভিউ সেন্ড রিকোয়েন্ট’ নামক একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন- ফেসবুকে এখন পর্যন্ত কে কে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেনি, তার পুরো তালিকা। এ তালিকা থেকে চাইলে আপনি রিকোয়েস্টটি বাতিল করে দিতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com