বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মালদ্বীপের রাষ্ট্রপতিকে ‘হাঁড়িভাঙা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৫০০ কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন। গতকাল সোমবার (১৯ জুলাই) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ জুলাই মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকিরের কাছে এসব আম হস্তান্তর করেন। মালদ্বীপের চিফ অব প্রটোকল রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা উপহার প্রেরণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকা সফরে আসা পাঁচ রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠাচ্ছেন শেখ হাসিনা। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান ও মালদ্বীপের রাষ্ট্র ও সরকার-প্রধানদেরও আম উপহার পাঠিয়েছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com