শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলাউদ্দিনের সুস্থতা কামনায় ছাত্রলীগ নেতা শামিমের উদ্যোগে দোয়া মাহফিল

সাইফুল ইসলাম মজুমদার ফুলগাজী (ফেনী) :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমুর করোনা মুক্তি ও সুস্থতা কামনায় ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই রবিবার আসরের নামাজের পরে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শামিমের উদ্যোগে আশরাফিয়া মাদ্রাসার মসজিদ প্রাঙ্গনে এই দোয়ার আয়োজন করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে নিয়ে দোয়া মোনাজাত করেন ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন মাওলানা তৈয়ব আদিব, মুফতি যোবায়ের, মাওলানা তাজুল ইসলাম, মুফতি শিব্বির, মুফতি রবিউল হোসাইন, মাওলানা ইয়াসিনসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ। দোয়া-মুনাজাতে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তার স্ত্রী ডাক্তার জাহানারা আরজু, তার মেয়ে রাইসা ও শ্বশুর-শাশুড়ির করোনা মুক্তি ও সুস্থতা কামনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com