বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিরাজগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন শতাধিক মানুষের বিরুদ্ধে দায়েরকৃত ১০টি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুরে এই মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়। মানববন্ধনে গোপালপুর ও চর কৈজুরি গ্রামের তিন শতাধিক মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের সাবেক স্টেশন মাষ্টার হাজী আব্দুস সালাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদুল ইসলাম, পল্লী চিকিৎসক আব্দুল হাই ও পলিটেকনিক শিক্ষার্থী হাবিবুর রহমান। বক্তারা বলেন, গত মে মাসে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের সরকার ও মন্ডল বংশের মধ্যে হওয়া সংঘর্ষের জের ধরে স্থানীয় মন্ডল বংশের লোকজন অন্তত ১০টি মিথ্যা মামলা দায়ের করে। এই মামলাগুলোতে সরকার বংশের সদস্য ছাড়াও গোপালপুর ও চর কৈজুরি গ্রামের মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রবাসী, শিক্ষার্থী, জেলে থাকা কয়েদিসহ অন্তত ৩ শতাধিক মানুষকে আসামি করা হয়। পুলিশও মামলা তদন্ত ও আসামি গ্রেফতারে মন্ডল বংশের পক্ষপাতিত্ব করছেন। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com