শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২০২৮ অলিম্পিকে সোনা জিততে চান রোমান সানা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১

প্রথমবারের মতো টোকিও অলিম্পিকে গিয়ে ব্যর্থ হয়েছেন রোমান সানা। এমন পারফরম্যান্সে কিছুটা হতাশ হলেও ২০২৮ অলিম্পিকে চোখ রাখছেন দেশসেরা আর্চার! প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে হারালেও রোমানকে ধাক্কা খেতে হয় পরের রাউন্ডে। কানাডার ক্রিসপিন ডুয়েনাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও দ্বিতীয় রাউন্ডে হারতে হয়েছে। তাতে একটি পয়েন্টের জন্য শেষ হয়ে গেছে রোমানের অলিম্পিক স্বপ্ন! এর আগে অলিম্পিকে মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। দুই ব্যর্থতার পর রোমান তাই বলেছেন, ‘আমি সত্যিকার অর্থে কিছুটা হতাশ। কেননা জেতার জন্য শেষ তীরটায় ১০ স্কোর করতে পারলেই হতো। এই ম্যাচ জেতার জন্য আমার ভালো সুযোগ ছিল।’ প্রথমবার ব্যর্থ হলেও এখানেই থেমে যেতে চান না রোমান। দৃষ্টি এবার তার ২০২৮ অলিম্পিকে। আগামীতে সোনার পদক জেতার লক্ষ্য তারকা এই আর্চারের, ‘আমার লক্ষ্য হলো ২০২৮ অলিম্পিকে সোনা জয়। এছাড়া ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। ভালো করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’
রোমানদের কোচ মার্টিন ফ্রেডরিক এমন ফল চাননি। তবে হতাশও নন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন,‘রোমান লড়াই করেছে। শেষ দিকে এসে এক পয়েন্টের জন্য ম্যাচটি হাতছাড়া হয়ে যায়। আমি এই ফলে খুশি নই। আবার হতাশও নই। রোমান যেভাবে খেলেছে, তাতে করে আমি সন্তুষ্ট। শেষটা ভালো হলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকতো।’ শিষ্যের মতো সামনের দিকে দৃষ্টি এই জার্মান কোচেরও, ‘সামনে আমাদের একাধিক প্রতিযোগিতা আছে। সেই লক্ষ্যে এখন থেকেই চেষ্টা করতে হবে। পিছনে ফিরে তাকালে হবে না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com