বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ত্বকের যত্নে হলুদের ভুল ব্যবহার করছেন না তো?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ত্বকের যত্নে হলুদ আর চন্দন লাগানোর প্রথা অনেক দিন ধরেই চলে আসছে। ত্বকের যেকোন সমস্যা সারাতে হলুদের কোন তুলনা নেই। কিন্তু সামান্য ভুলের কারণে অনেক সময় হিতে বিপরীত হয়। এমনকি ত্বকে র‌্যাশ পর্যন্ত হতে পারে। চলুন ত্বকের জেল্লা আনতে হলুদের সঠিক ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক।
কীসের সঙ্গে মেশাবেন: হলুদ আর দই বা হলুদ আর চন্দন মিশিয়ে ফেস প্যাক বানানোর চল সবচেয়ে বেশি। তবে অনেকেই অহেতুক নানা ধরনের উপকরণ মিশিয়ে ফেলেন। হলুদ এমনিই ত্বকের নানা সমস্যার জন্য উপকারি। তার সঙ্গে একাধিক উপকরণ মেশাবেন না।
অনেকক্ষণ রাখা: হলুদ বেশিক্ষণ রাখলে ত্বকে হলদে দাগ পড়ে যাবে। তাই ২০ মিনিটের মধ্যে প্যাক ধুয়ে ফেলুন। একটা বিষয় মনে রাখবেন, যে কোনও ফেস প্যাকই ২০ মিনিটের বেশি রাখা ভাল নয়।
মুখ ভাল করে না ধোয়া: মুখে ফেস প্যাক লাগানোর পর অনেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করেন না। কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। হলুদ বেশিক্ষণ ত্বকে থাকলে নানা রকম র‌্যাশ হতে পারে।
সমান ভাবে না লাগানো: মুখে ছোপ ছোপ দাগ হয়ে যাবে যদি হলুদের ফেস প্যাক সমান ভাবে না লাগানো হয়। এজন্য সমানভাবে সুন্দর করে ফেসপ্যাক লাগান।
প্যাক তুলতে সাবান লাগানো: মুখে হলুদের প্যাক লাগানোর পর অন্তত ১২ ঘণ্টা সাবান দিয়ে মুখ ধোয়া ঠিক নয়। অনেকেই এই ভুলটি করে থাকুন। প্যাক উঠানোর পর শুধু পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com