শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগল আপনার কাছে যা চায়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

গুগলে সার্চ করার সময় অনুসন্ধানকারীরা কেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সুপারিশ পেয়ে থাকে সেটা এখন থেকে জানিয়ে দেবে গুগল। এ জন্য তারা সার্চের ফলাফলে বাড়তি তথ্য সংযোগ করবে। এসবের মধ্যে থাকবে ‘ম্যাচিং কি-ওয়ার্ডস’ এবং ‘রিলেটেড টার্মস’। পাশাপাশি অনুসন্ধানকারীদের আঞ্চলিক অবস্থানের ওপর ভিত্তি করে অন্য পেজগুলো সেই লিংকটি উল্লেখ করেছে কি না সেটাও জানা যাবে।
নিজেদের অনুসন্ধান র‌্যাংক অ্যালগরিদমে যে কারণগুলো কাজ করে, সে ব্যাপারে কোনো গোপনীয়তা রাখেনি গুগল। এখন সেটি অনুসন্ধানকারীদের কাছে আরো খোলাসা করে প্রকাশ করতে চায় তারা। বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি আশা করছে, এতে এই সব তথ্য ব্যবহারকারী আরো ভালোভাবে সার্চ করার সুযোগ পাবে। সার্চ ইঞ্জিনে একটি বাড়তি প্যানেল যোগ করা হবে, যাতে থাকবে সার্চসংক্রান্ত নানা রকম টিপস। এসবের মধ্যে থাকবে কিভাবে নির্দিষ্ট বাক্যাংশগুলোতে উদ্ধৃতি চিহ্ন লিখতে হবে, কিংবা কী লিখলে অনুরূপ বিষয়বস্তু সহজেই খুঁজে পাওয়া যাবে। সূত্র : ম্যাশেবল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com