শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুনিয়া জুড়ে জুলুম-নির্যাতন চরম আকার ধারণ করেছে। দিন দিন অধিকার হারা মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। মুসলিম বিশ্বে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও দারিদ্র্য সীমার নিচে তাদের বসবাস। ন্যায় ও ইনসাফ পূর্ণ সমাজ না থাকায় মানুষ বঞ্চিত হচ্ছে। গত শুক্রবার নরসিংদী জেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি বিশ্বে ইসলামী আন্দোলনকে টার্গেট করে দমন পীড়ন চালিয়ে ইসলাম নির্মূলের মহাপরিকল্পনা নিয়েছে। বাংলাদেশ তার বাইরে নয়। এ দেশে ইসলামবিরোধী শক্তিকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হচ্ছে। ইসলামের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির মোকাবেলায় দৃঢ় থাকতে হবে। তিনি বলেন, বিশ্বে করোনা মহামারিতে জনজীবন বিপর্যস্ত হলেও অন্যায় অপকর্ম থেমে নেই। মহামারী থেকে বাঁচতে হলে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে, আল্লাহর কাছে ধরনা দিতে হবে। জামায়াতের সকল জনশক্তি ও দেশবাসীকে এ দুর্যোগে সামর্থের আলোকে মানুষের পাশে দাঁড়াতে হবে।
নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মো: মুছলেহুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ, নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুল জাব্বার। সম্মেলনের সঞ্চালক ছিলেন মাওলানা আমজাদ হোসাইন ও জনাব ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে ইসলামীর সমাজ সেবামূলক কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে, দাওয়াতে দ্বীনের প্রসার ঘটাতে হবে, জামায়াতকে গণসংগঠনে পরিণত করতে হবে। তিনি জামায়াতে ইসলামীর জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com