শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের মানববন্ধন

ফকির মতি কিশোরগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১

সৈয়দ আশরাফুল ইসলামের মূর‌্যাল ভাংচুরের প্রতিবাদে

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মূর‌্যাল ভাংচুরের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, কিশোরগঞ্জ পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন খান মোল্লা সুমন প্রমুখ। বক্তারা অবিলম্বে দায়ী ও দোষী ব্যক্তিদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com