শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিধিনিষেধ বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

স্বাস্থ্যবিধি মানাতে আবেদন-নিবেদনে কাজ না হলে অর্ডিন্যান্স

করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল গতকাল মঙ্গলবার ৩ আগস্ট ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে। কোভিড-১৯ এর বিস্তার রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরও বাড়ানো হলো।
স্বাস্থ্যবিধি মানাতে আবেদন-নিবেদনে কাজ না হলে অর্ডিন্যান্স: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, যারা করোনা প্রতিরোধে জারি করা স্বাস্থ্যবিধি মানবেন না, আবেদন-নিবেদনে কাজ না হলে, অর্ডিন্যান্স জারি করে তাদের শাস্তির আওতায় আনা হবে। বিশেষ করে মাস্ক ব্যবহার করতে হবে। টিকাও নিতে হবে। এক্ষেত্রে খামখেয়ালির কোনও সুযোগ নেই। সরকার মনে করে, আইন দিয়ে সব কিছু হয় না। সচেতনতা দরকার। সরকার সেই চেষ্টাই করছে। গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এসব তথ্য জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম উসস্থিত ছিলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এক্ষেত্রে নাগরিকদের মাস্ক ব্যবহার ও ১৮ বছরের ঊর্ধ্বে বয়স্কদের টিকা গ্রহণে উৎসাহ দিতে পাড়া- মহল্লায় সবার অংশগ্রহণে কমিটি করা হবে। যাদের কাজ হবে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলেও কমিটি তা প্রতিহত করবে। কমিটিতে জনপ্রতিনিধির সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, কৃষক, যুবক সবাই থাকবেন। এত কিছুর পরেও, এত আবেদন- নিবেদনের পরেও যদি কেউ করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা প্রদর্শন করে, তাহলে অর্ডিন্যান্স জারি করে, তাদের শাস্তির বিধান নিশ্চিত করা হবে।’ যেহেতু সংসদ অধিবেশন চলছে না, সেহেতু রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করে শাস্তির বিষয়টি আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের টিকা নিতে হাসপাতাল বা কেন্দ্রে দৌড়াতে হবে না। দেশের প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ২-৫টি টিকা কেন্দ্র খোলা হবে। সংশ্লিষ্ট লোকজনই জনগণকে টিকা দিয়ে আসবে। রেজিস্ট্রেশন করে, এনআইডি কার্ড দেখিয়ে টিকা নেওয়া যাবে। যাদের এনআইডি নাই, তাদেরকেও বিশেষ পদ্ধতিতে টিকা দেবে সরকার।’
তিনি বলেন, ‘আগামী ১ সপ্তাহে ১ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। মানুষকে ভ্যাকসিন নিতে দৌড়াতে হবে না, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com