শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুন্দরবনের খালে অনুপ্রবেশ ও বিষ প্রয়োগে মাছ শিকারী চক্রের নৌকাসহ চাকা চিংড়ি আটক করেছে বনবিভাগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

সুন্দরবনে মৎস্য আহরন নিষিদ্ধ খালে বিষ প্রয়োগে আহরিত বিপুল পরিমান চাকা চিংড়ি সহ দূবৃর্ত্ত চক্রের একটি নৌকা আটক করছে বন বিভাগ। বুধবার ভোর রাতে চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া খালে অভিযান চালিয়ে বিষের মাছ ও নৌকা জব্দ করা হয়। চাঁদপাই স্টেশন কর্ম কর্তা ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান শুরু করলে বিষ প্রয়োগকারী দূর্বত্ত চক্রের সদস্যরা টের পেয়ে নৌকা রেখে গহীন বনে পালিয়ে যায়। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে ৮ মন চাকা চিংড়ি ও দুইটি ককসেট ২০ গছ পলিথিন ৫ টি প্লাস্টিকের বস্তা জব্দ করে বনরক্ষীরা। পরে জব্দকৃত মাছ চাঁদপাই স্টেশনে মাটি চাপা এবং নৌকাটিকে গুড়িয়ে দেয়া হয়। এ বিষয় বনরক্ষী কল্যান সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, সুন্দরবনের অনপ্রবেশকারী ও অপরাধে তৎপরতা দমনে বনরক্ষীরা দফায় দফায় অভিযান চালাচ্ছে। তিনি বলেন, প্রজনন মৌসুমকে ঘিরে সুন্দরবনে ৩ মাস মৎস্য আহনর নিষিদ্ধ রয়েছে। এ সুযোগে বেশি মাছের আশায় বনে মৎস্য দূবৃর্ত্ত চক্র হানা দিচ্ছে। ধ্বংশ করছে মৎস্য সম্পদ। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, তিনমাস পাস পারমিট বন্ধ রয়েছে। মৎস্য আহরন নিষিদ্ধ ও প্রজনন মৌসুমে কেউ সুন্দরবনে অনুপ্রবেশ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বনের বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com