শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাটে জনসচেতনতার লক্ষ্যে পৌর যুবলীগের উদ্যোগে মাস্ক ও বৃক্ষ রোপণ করা হয়

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপির নির্দেশনায় জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বৃক্ষ রোপণ করা হয়। করোনা প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ঘোড়াঘাট পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করেছে পৌর যুবলীগের ১ নং যুগ্ম -আহ্বায়ক মুরাদ মন্ডল। বাসস্ট্যান্ড, আজাদমোড়, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন খোলা দোকানি, পথচারী, যানবাহনের চালক-যাত্রীদের মাঝে মাস্ক বিতরন করেন এবং ঘোড়াঘাট আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন। এ সময় আর সি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক নূর বর্খত রিমন, ২নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, মুরাদ মিয়া, শহীদ আলম, পারভেজ, খোকন, সহেল রানা সহ অনেকে উপস্থিত ছিলেন। ১নং যুগ্ম -আহ্বায়ক মুরাদ মন্ডল জানান, ঈদের ছুটিতে অনেক মানুষ ঘর মুখি হয়েছে এবং ছুটি শেষে তারা বিভিন্ন মাধ্যমে সামাজিক দূরত্ব না মেনে তাদের কর্ম স্থলে ফিরছে এতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারনে বিভিন্ন এলাকায় আমরা মাস্ক বিতরণ ও জনসচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com