শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চলচ্চিত্রে স্পষ্ট কথা বলার লোক নেই: কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

চলচ্চিত্রে স্পষ্ট কথা বলার লোক দিন দিন ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চিত্রপরিচালক কাজী হায়াৎ স্বনামখ্যাত এই নির্মাতার ভাষ্য অনুযায়ী স্পষ্টভাষী লোক চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নিয়েছেন। স্পষ্ট কথা বলার লোক ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শেষ হয়ে গেছে। এরপরই কাজী হায়াৎ এই প্রতিবেদকের কাছে জানতে চান- ‘আছে খান আতা, আছে নায়ক রাজ রাজ্জাক? আছে আমজাদ হোসেন, আছে চাষী নজরুল ইসলাম? কারা স্পষ্ট কথা বলবেন? সবাই আমরা গা বাঁচিয়ে যাচ্ছি।’ খান আতাউর রহমানের উদাহরণ টেনে কাজী হায়াৎ বলেন, ‘খান আতার মতো স্পষ্টবাদী লোক আর নেই। শুনবেন তার গল্প? একবার এফডিসিতে নিয়ম হয়েছিল- এফডিসিতে রিকশায় চড়ে ভেতরে যাওয়া যাবে না। গাড়ি ভেতরে নিয়ে যাওয়া যাবে। আতা ভাই নিয়মটা জানতেন না৷ তিনি রিকশায় চড়ে একদিন এফডিসিতে এসেছিলেন। সিকিউরিটি গার্ড তাকে আটকে দিয়ে বললো- রিকশা নিয়ে ভেতরে যাওয়া যাবে না। তবে গাড়ি নিয়ে যেতে পারবেন। তখন আতা ভাই বললেন, তাহলে কি এফডিসির সবার গাড়ি হয়ে গেছ? কেউ এটার প্রতিবাদ করেনি? আতা ভাই রিকশা ছেড়ে হেঁটেই এফডিসিতে ঢুকলেন। ফেরার পথে তিনি দাড়োয়ানকে জিজ্ঞেস করলেন- আমাকে চেনো তুমি? উত্তরে দাড়োয়ান বললো, চিনলেও কোনো লাভ নেই। তখন এক থাপ্পর দিয়ে খান আতা বলেছিলেন, এমডি থাকবে তিন বছর আর খান আতা থাকবে চিরকাল। আরে খান আতাদের জন্যই তো তৈরি হয়েছে এফডিসি।’
কাজী হায়াৎ দুঃখ করে বলেন, ‘এখন এই কথা বলার কেউ নেই। রাজ্জাক ভাই স্পষ্ট কথা বলতেন। কাউকে ভয় পেতেন না। কারণ তার যে হাইপ ছিলো সেখান থেকে নামানোর কোনো পথ ছিল না। তিনি অন্যায্য কোনো কথা বলতেন না। আমজাদ ভাই, চাষী ভাইও তাই। তাদের নামানোর কিছু ছিল না। একজন আছেন দেলোয়ার জাহান ঝন্টু ভাই। তিনি বলছেন, তবে খুব একটা উচ্চারিত হচ্ছে না।’
ঝন্টু গুলিয়ে ফেলছেন বলেও মন্তব্য করেন ‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’সহ অর্ধশত সিনেমার নির্মাতা কাজী হায়াৎ।- রাইজিংবিডি.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com