শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রশিদের অন্যরকম আবেদন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

আফগানিস্তানে শান্তি ফেরাতে বিশ্ব নেতাদের কাছে আকুতি জানালেন দেশটির জাতীয় দলের ক্রিকেটার ও লেগ-স্পিনার রশিদ খান। আফগানিস্তান থেকে মে মাসের প্রথম দিন থেকে আমেরিকা সৈন্য সরিয়ে নিতে শুরু করে। তারপর থেকেই সেখানে একের পর এক তালেবান হামলা চলছে। আফগানিস্তানে গত এক মাসে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। প্রতিদিন অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থায় নিজ দেশে শান্তির জন্য বিশ্ব নেতাদের কাছে আকুতি জানালেন রশিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট করেন রশিদ।
টুইট করে রশিদ লিখেন, ‘প্রিয় বিশ্ব নেতৃবৃন্দ, আমার দেশ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শিশু এবং নারীসহ হাজার হাজার নির্দোষ মানুষ প্রতিদিনই মারা যাচ্ছেন। শত-শত বাড়ি ধ্বংস হচ্ছে। হাজার হাজার পরিবারের ক্ষতি হচ্ছে। এমন অবস্থায় আমাদের ছেড়ে যাবেন না। আফগানদের হত্যা করা বন্ধ হোক, আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই।’ ৩১ আগস্টের মধ্যে সকল সৈন্যই সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় দু’দশক পর সৈন্য সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। এমন অবস্থায় দেশের ভবিষ্যত পরিস্থিতি ভয়াবহ হুমকির মুখে পড়বে বলেও মনে করেন রশিদ। আফগান তালেবানরা ইতোমধ্যেই দেশের প্রায় অর্ধেকটা দখল করে নিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com