শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এক ট্রলারে ৮৭ মণ ইলিশ, বিক্রি ২৭ লাখ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

গভীর বঙ্গোপসাগরে এক ট্রলারে ৮৭ মণ ইলিশ ধরা পড়েছে। সেই মাছ বিক্রি করা হয়েছে ২৭ লাখ টাকায়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) এফবি সাইফ-২ ট্রলারে ওই মাছ নিয়ে আসা হয়। পরে তা ২৭ লাখ টাকায় কিনে নেয় সেমার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্ট। শিল্পপতি মোস্তফা ইকবাল হোসেন মানিকের মালিকানাধীন এফবি সাইফ-২ ট্রলারের মাঝি মো: জামাল হোসেন জানান, কয়েক দিন আগে বাজার সদায় নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যান তারা। সাগরে গিয়ে মাছ ধরার জন্য কয়েকটি খেও (সমুদ্রে জাল ফেলা) দিতেই প্রচুর পরিমাণে বড় বড় সাইজের রূপালী ইলিশ মাছ ধরা পরে। ট্রলারের মাছ রাখার জায়গা না থাকায় দ্রুত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ঘাটে বৃহস্পতিবার রাতে আসেন ট্রলার নিয়ে। শুক্রবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়ে দুপুর ১২টার দিকে শেষ হয়। ওই মাছ কিনেছে সেমার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্ট। এ দিকে এক ট্রলারে এত মাছ ধরা পরায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। স্থানীয় অনেকে বলেছেন, এই প্রথম একসাথে একটি ট্রলারে বড় বড় এত ইলিশ দেখলাম। একেকটি মাছের ওজন ছিল দেড় থেকে দুই কেজি। মেসার্স সাইফ ফিশিং কোম্পানির স্বত্বাধিকারী পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ জেলেদের জালে ধরা না পরলেও একটি ট্রলারে এত মাছ নজিরবিহীন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার মৎস্য খাতে এটি নজির।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com