শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় বাংলাদেশ বাংকের (অব) এজি এম এর করোনায় ইন্তেকাল

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

বাংলাদেশ ব্যাংকের (অব) এজি এম হারুন অর-রশিদ মিয়া করোনায় আক্রান্ত হয়ে ১৫ আগস্ট রবিবার রাত ১১টায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না-নিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন! হারুন অর-রশিদ ১৯৪৬ সালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কুমারখালি গ্রামে জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডে মুসলিবাগের বাসিন্দা ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মু.খালিদ হোসেন মিলটন এর ভগ্নিপতি। তাঁর মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি), গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন শাহ, উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও গলাচিপা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহাগ রহমানসহ সকল সাংবাদিক সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশিল সমাজের বিভিন্ন ব্যাক্তিবগর্, বনিক সমিতির ব্যবসায়ীগণ গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক পুত্র ও স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১টায় জানাজা শেষে মরহুমের নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমহিত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com