শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোরেলগঞ্জে নিশানবাড়িয়ার জনগুরুত্বপূর্ণ পুলটি চলাচলের অযোগ্য

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের ঘোপের খালের পুলটি এখন মরনফাঁদ। জনগুরুত্বপূর্ণ পুলটি এখন চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়ভাবে জোড়া-তালি দিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করা হলেও ৩ মাস ধরে তাও বন্ধ হয়ে গেছে। ইউনিয়নের ঐতিহ্যবাহী রফিজস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের এ পুলটি অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েছে সহ¯্রাধিক জনসাধারন। এ পুলের উভয় পাড়ে রয়েছে রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় সহ ১০৩ নং গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুলিশাখলী ফাজিল মাদ্রাসা, গুলজিয়া আলিম মদ্রাসা, ইউনিয়ন পরিষদ, কমিউিনিটি ক্লিনিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ইউপি সদস্য মিরাজুল ইসলাম মিলন জানান, ৩ বছর আগে পূর্বে পুলটি একবার রিপিয়ারিং করা হয়েছিল। গত ৬ মাস আগে পুলটির জরাজীর্ণ অবস্থায় এলাকার লোকজন ঝুঁকি নিয়ে চলাচলা করত। বর্তমানে পুলটি ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এ পুলটি এখন সংষ্কারের পর্যায়ে নেই। প্রয়োজন পুননির্মানের। ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, পুলটি প্রায় দেড়শ ফুট লম্বা। এটি মেরামতের জন্য বড় বরাদ্দ দরকার। কিন্তু এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের তেমন তহবীল নেই। বরাদ্দ পেলে ব্যবস্থা করা হবে। উপজেলা সহকারী প্রকৌশলী মো.আরিফুল ইসলাম জানান, এ পুলটি এখন পুনঃ নির্মান প্রয়োজন। সরকারি বরাদ্ধ সাপেক্ষে পুলটি নির্মানের ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com