শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইপিজেডে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

কুমিল্লা ইপিজেডে কর্মরত শ্রমিকদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে তিনদিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইপিজেডের উপ-মহাব্যবস্থাপক আনিছুর রহমান নয়ন, ব্যবস্থাপক (শিল্প সম্পর্ক) আশেক মোহাম্মদ শাহাদাত হোছাইন, কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আবদুল কুদ্দুস রাসেল প্রমুখ। কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, এ ইপিজেডের ৪৫টি কারখানায় প্রায় ৩৮ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। প্রথম দিনে ইপিজেডের ৯টি শিল্প কারখানার তিন হাজার ১৩০ জন শ্রমিককে টিকার প্রথম ডোজ পুশ করা হয়। তিন দিনে পঁচিশোর্ধ বয়সের ১০ সহস্রাধিক শ্রমিককে টিকা দেওয়া হবে, বাকি শ্রমিকদের সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com