বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিরাজগঞ্জ জেলা ফুটবল উন্নয়ন সমিতির কমিটি গঠন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

ফুটবল খেলাকে সবসময় জনপ্রিয় রাখতে এবং সংশ্লিষ্টদের সুখ-দুঃখের সার্বিক যোগাযোগ অটুট রাখতে ‘‘বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি’’ প্রতিষ্ঠা করেন গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু। এ সংগঠন এখন বিভিন্ন জেলা ও বিভাগ সমুহে শাখা বিস্তার করছে।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্প্রতিবার এক বিজ্ঞপ্তিতে জানা যায়, তৃনমূল ফুটবলের প্রাণ পুরুষ বাংলাদেশ জাতীয়দলে সাবেক খেলোয়াড় মো. মহিউদ্দিন ইবনুল সিরাজী সাধারণ সম্পাদক ও রেজাউল করিম খোকনকে সভাপতি মনোনিত করে গঠিত হয় ‍”সিরাজগঞ্জ জেলা ফুটবল উন্নয়ন সমিতি”।

সংগঠনের সভাপতি ও সেক্রেটারিকে সাধুবাদ জানিয়ে ‘বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি’র প্রতিষ্ঠাতা গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু বলেন, সিরাজগঞ্জ জেলার তৃণমূল ফুটবলের প্রশিক্ষণ, প্রতিযোগিতা বিষয়ে যে ভাবে এই দুজন প্রিয় মানুষ কাজ করে যাচ্ছেন অভিভাবক হিসেবে সেটাই ধারাবাহিক ভাবে চালিয়ে নেবেন। সকলে মিলে ফুটবল এগিয়ে নিয়ে যাওয়া ও সুবিধাবঞ্চিত ফুটবল সংশ্লিষ্ট মানুষদের নিয়ে একটি অভিন্ন পরিবার হবে এটাই আমাদের প্রার্থনা।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com