বুধবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় স্থানীয় সংস্থা সমূহের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকীকে সামনে রেখে হত দরিদ্র নারী-পরুষের মাঝে ৭শত গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে। বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারন পরিষদের সদস্য ড. মোঃ আব্দুস ছালাম, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের দিনাজপুর জেলা লীড এনজিও এবং মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, সিনিয়র সদস্য ও এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, কাম টু ওয়ার্ক এর ম্যানেজার মোঃ ছাইদুল ইসলাম, বিভাসের নির্বাহী পরিচালক অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু। কর্মসূচীতে অংশগ্রহণে ছিলেন বিবিডিএস, জিউপি, নীড়, স্বকল্প সোসাইটি, চাউলিয়াপট্টি পল্লী উন্নয়ন সংস্থা, সেপ বাংলাদেশ, প্রত্যাশা বাংলাদেশ ও অন্বেষন সংস্থা। বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের নির্দেশে এনজিও ফাউন্ডেশন দারিদ্র বিমোচনের মাধ্যমে উন্নয়নে সামাজিক আন্দোলন গড়ে তুলছে। পাশাপাশি পরিবেশকে শান্ত রাখতে বৃক্ষরোপন কর্মসূচী আমরা বাস্তবায়ন করছি।