শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একজন প্রকৃত কর্মবীর আজহারুল ইসলাম মাস্টার

প্রদীপ কুমার দেবনাথ বেলাব (নরসিংদী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

নিরন্তর ছুটেচলা এক কর্মবীর আজহারুল ইসলাম। তিনি একজন আদর্শ প্রধান শিক্ষক, সমাজ সংস্কারক ও খাঁটি রাজনৈতিক কর্মী। সেই শিশুকাল থেকে আওয়ামী পরিবারে মুজিব আদর্শের প্রকৃত সৈনিক হিসেবে বেড়ে ওঠা। মেধাবী ছাত্র আর গঠনমূলক রাজনীতির আদর্শ বুকে ধারণ করায় শৈশবেই তার পথকে অনন্য করে তুলেছিল। ছাত্রজীবন শেষে শিক্ষকতার পাশাপাশি পুরোদমে রাজনীতি তাকে আরো উচ্চতায় স্থান দিয়েছে। অবশ্য ছাত্রাবস্থায় তিনি উপজেলা ও ইউনিয়নে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ বেলাব উপজেলার সেবা প্রদান করেন, দুঃসময়ে একের পর এক হুমকি ও ঝুঁকি উপেক্ষা করে হাল ধরেন দলীয় কাজের। এলাকার আওয়ামী রাজনীতির নির্ভরতার প্রতীক আজহারুল ইসলাম (মাস্টার) দলীয় কার্যক্রম ছাড়াও নিয়মিত ছুটে যান নেতাকর্মীদের পাশে। সকল সামাজিক কর্মকা-েও তার উপস্থিতি লক্ষ্যনীয়। এলাকার অসহায়, দুস্থদের প্রতি তার নিয়মিত দান অব্যাহত আছে। তিনি সাধারণের অতি আপন। করোনা মহামারীর ভয়াবহতায় ছুটেছেন দুস্থদের পাশে, সাধ্যমত করেছেন জনসেবা। আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান আজহারুল ইসলাম মাস্টার বর্তমানে বেলাব উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। পূর্বে তিনি বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। উপজেলার রাজনৈতিক কর্মকা-ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির নির্দেশনা মোতাবেক দলীয় কর্তব্য পালন করছেন নিয়মিত। মন্ত্রীপুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর সাথে এলাকায় দুঃখী, দুস্থ, দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও অবহেলিত জনগণের পাশে থেকে কাজ করছেন নিয়মিত। কথা প্রসঙ্গে তিনি জানান, প্রচার প্রচারণা আমার পছন্দ নয়। আমি জনগণের জন্য কাজ করছি এটাই আমার সান্ত¡না। তাছাড়া মন্ত্রীমহোদয় ও সাদী আমাকে ভালবাসেন, খোঁজখবর নেন, সার্বক্ষনিক যোগাযোগ রাখেন এটা আমার অনেক পাওয়া। জনগণ চাইলে এবং হাইকমান্ড বিবেচনা করলে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হব। আমার বিশেষ কোন চাওয়া পাওয়া নেই, কোটি কোটি টাকা উপার্জন ও আমার উদ্দেশ্য নয়, আমি জনসেবা করতে চাই। সবাইকে ভালো রাখার চেষ্টা করবো এবং এলার প্রতিটি মানুষের ঘরে ঘরে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে দিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com