শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানের দিকে জোর দিচ্ছি এখন: সজল

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

প্রায় দুই দশক ধরে ছোট পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা সজল। তবে নিজেকে শুধু ছোট পর্দাতেই আবদ্ধ রাখেননি, দেখা দিয়েছেন বড় পর্দাতেও। পর্দার রোমান্টিক অভিনেতা এখনও মাসের বেশিরভাগ সময় শুটিং নিয়েই ব্যস্ত থাকেন। গেল ঈদে বেশ কিছু কাজে হাজির হয়ে প্রশংসাও কুড়িয়েছেন। এরপর ঈদের আমেজ ফুরিয়ে অংশ নিয়েছেন কাজে। এরমধ্যে শেষ করেছেন জে এস মিশুর রচনা ও পরিচালনায় ‘একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প’ শিরোনামের নাটক। এছাড়াও এখন করছেন নতুন আরেকটি নাটকের শুটিং। এই মুহূর্তে তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। এছাড়াও কাজ করছেন ওটিটি প্লাটফর্মের জন্য।
সজল বলেন, একটা সময় অনেক বেশি কাজ করেছি। কিন্তু গত কয়েক বছর ধরে কাজের সংখ্যা যেমন কমিয়েছি তেমনি মানসম্মত কাজের দিকেও জোর দিয়েছি বেশি। একটু ডিফারেন্ট ও ভালো কিছু পেলেই তবে সেটা করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, ভালো কিছু কাজ করছি কিন্তু সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাই না। কাজগুলো একদম শেষ হলে তারপর সবাইকে জানাবো। সত্যি বলতে এখন কাজের অনেক মাধ্যম তৈরি হয়েছে। তাই কাজের ব্যস্ততাও বেড়েছে। তবে বরাবরই নতুন গল্প ও চরিত্রকে প্রাধান্য দিচ্ছি। যারা সাম্প্রতিক সময়ে আমার কাজগুলো দেখছেন তারা জানেন কেমন ধরনের গল্পে কাজ করছি। চলতি বছরেই মুক্তি পেয়েছে সজলের সিনেমা ‘ব্যাচ-২০০৩’, যেখানে ভিন্নধর্মী এক সজলকে দেখেছেন দর্শক। সিনেমাটিতে তুমুল প্রশংসা পেয়েছেন এই অভিনেতা যার কারণে ভালো গল্পের কাজের প্রতি তার আগ্রহটা এখন অনেক বেশি বেড়েছে। মুক্তির অপেক্ষায় আছে সজলের ‘জ্বীন’ সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। এখানে সজলের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এদিকে শেষ করেছেন হৃদি হকের সিনেমার কাজও যেটি শিগগিরই মুক্তি পাবে বড় পর্দায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com