শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিরতণ

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর দ্বিতীয় দিনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে গলাচিপা সরকারি দিঘীসহ ৩২টি মস্জিদ, মন্দির, মুক্তিযোদ্ধা খাল এবং বিভিন্ন সরকারি জলাশয়ে চার’শ ২৭ কেজি রুই, কাতলা, মৃগেলসহ নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় উপজেলা মৎস্য দপ্তরের সামনে সরকারি দিঘীতে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (ধলা), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ, বিভিন্ন মস্জিদ-মন্দির কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র ও প্রান্তিক সৎস্য চাষিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com