বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাথা গোঁজার ঠাঁই চান প্রতিবন্ধী রুপালি বেগম

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত আয়মা রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম মানিক গ্রামে বসবাস করে আসছে রুপালি বেগম। রুপালি বেগমের অসুস্থ স্বামী হারুনুর রশিদ(৭৩) ও এক’সন্তানকে নিয়ে প্রায় ১৫ বছর যাবত ২ শতক জমির উপর বেড়া ও পাতলা টিনের ছাউনি যা সামন্য বৃষ্টির পানিতে ঘরের মধ্যে পানি পড়ে ফলে ঘরে থাকা সম্ভব হয় না রুপালি বেগমের পরিবারের। একদিকে খাবারের চিন্তা অন্যদিকে ছেলের লেখাপড়ার খরচ যোগাতে পারছেনা তারা। অসুস্থ স্বামী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন রুপালি বেগম। পিতার অংশে দুই শতক জমির উপর কোনমতে ভাঙ্গা চুরা টিনের ছাউনির নিচে বসবাস করছে রুপালি বেগম। সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে পুরাতন বেড়া উপরেও ভাঙ্গাচোরা টিনের নিচে পলিথিন এবং পুরাতন কাপড় দিয়ে ছাউনি। কাপড়ের বেড়ার একাধিক জায়গা ছিদ্র। যা স্বচোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কথা হয় রুপালি বেগমের সঙ্গে। তিনি বলেন, এই জায়গায় প্রায় ১৫ বছর ধরে আছি। খুব কষ্টেই জীবন যাপন করছি। এক ছেলে মোঃ উজ্জ্বল হোসেন(১৪) সে পড়াশুনার ফাঁকে পাঁচবিবি শহরে পত্রিকা বিক্রি করে। স্বামী অসুস্থ সে কোন উপার্জন করতে পারে না। ভোট আসলে জনপ্রতিনিধিরা আসে পরে আর তাদের দেখা মেলে না। রুপালি বেগম আরো জানান, আমাদের ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ জাকির হোসেন এবং বিশিষ্ট সমাজ সেবক সালেকিন ইসলাম কিছুটা আমাদের দেখছে, আমরা যখন খেতে না পারি তখন সে কিছু টাকা দিয়ে সাহায্য করে। আমি টাকা পয়সা কিছুই চাইনা। আমি একটু মাথা গোঁজার ঠাঁই চাই। শুনেছি মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও ঘর উপহার দিচ্ছেন। পাঁচবিবি উপজেলার সুনামধন্য ও জনবান্ধব নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন স্যারের নিকট ইতিপূর্বে একটি ঘরের জন্য আবেদন করেছি। শুনেছি ইউএনও স্যারের মাধ্যমে ইতিমধ্যে বহু মানুষ জমি ও ঘর পেয়েছে, তারা সেখানে বসবাস করছে, তারা ঠিকই খুঁজে পেয়েছে তাদের আপন ঠিকানা। আমি ইউএনও স্যারের নিকট আবেদন জানাচ্ছি যাতে আমি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর পাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com