শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে অবৈধ ভাবে বালু তোলার সরঞ্জাম জব্দ

সফিকুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) :
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের অধিন আটাপাড়া বেইলী ব্রীজের সন্নিকটে শাখা যমুনা নদীতে দীর্ঘ কয়েক মাস ধরে বালু দস্যুরা অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন করে আসছিল। সেখানে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করায় নদী পাড়ের কৃষকের পাট সহ নানা ফসল নদীগর্ভে বিলীন হতে থাকে। এমতবস্থায় ভুক্তভোগীরা অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেও কোন আশান্বিত সুফল পায়নি। অবেশেষে গত ২৮ শে আগস্ট শনিবার পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এম এম আশিক রেজা আর্কষিক অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে একটি শ্যালো মেশিন, প্লাষ্টিকের ড্রাম, পাইপ ও বাঁশ জব্দ করেন। বাগজানা ইউপি চেয়াম্যান নাজমুল হক বলেন, আমি এই অভিযান সম্পর্কে কিছুই জানি না। এলাকায় জায়গায় খোঁজ খবর নিয়েও জানা যায় নি এই বালু দস্যুদের মূল হোতা ও এদের সহযোগী কারা। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আশিক রেজা বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আর অসাধু বালু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com