শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধে হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’র মশক নিধনে স্প্রে কার্যক্রম

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

কুমিল্লার দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধে এডিসের মশার লার্ভা ধ্বংসের লক্ষে মশক নিধনে স্প্রে কার্যক্রম শুরু করছে হ্যালো স্বেচ্ছাসেবকলীগ। পৌরসভার ৯টি ওয়ার্ডে মাসব্যাপী এ কার্যক্রম চলবে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। হ্যালো স্বেচ্ছাসেবকলীগের সমন্বয়ক ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো.সাদ্দাম হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. বাছির উদ্দিন মোল্লা, সোহরাব হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলামস স্বেচ্ছাসেবক রুবেল, মাসুক মামুন, শাওন, আমির, সোহাগ,সজিব ফারুকসহ আরো অনেকে। পরে তাঁরা পৌর এলাকার পুরাতন বাজার, সরকারি হাসপাতাল কমপ্লেক্স চত্ত্বর, শান্তিরোডসহ বিভিন্ন জায়গায় লার্ভা ধ্বংসের ৫টি স্প্রে মেশিন ও একটি ফগার মেশিন (টিপসি লিকুইড) দিয়ে লার্ভা ধ্বংস করা হয়। হ্যালো স্বেচ্ছাসেবকলীগের সমন্বয়ক মো. সাদ্দাম হোসেন বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক হয়েছেন আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এবং দেবিদ্বারের তরুণ সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের সহযোগিতায় পৌরসভার ৯টি ওয়ার্ড মাসব্যাপী ডেঙ্গু মশার প্রজনন ধ্বংস কার্যক্রম চলবে। এছাড়াও ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান চলবে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হ্যালো স্বেচ্ছাসেবকলীগ ডেঙ্গুর প্রজনন লার্ভা ধ্বংসের যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com