শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্প্যানে ফেরির ধাক্কা ছোট করে দেখার সুযোগ নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, এ ঘটনা ছোট করে দেখার সুযোগ নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান। উল্লেখ্য, সকাল ৭টার দিকেশিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়। মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান।
এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সাথে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়। বিআইডব্লিউটিসি চেয়ারম্যান জানান, ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ছিল। গত ৯ আগস্ট পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়া এই রো রো ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে চলাচলের উপযোগী হওয়ায় ফেরিটিকে দৌলতদিয়-পাটুরিয়া রুটে পাঠানো হচ্ছিল। ফেরিটি সেখানে যাওয়ার সময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানে লেগে এর মাস্তুল ভেঙ্গে গেছে। এর আগে গত ৯ আগস্ট পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।
তিনি আরো বলেন, এটি ছোট একটি দুর্ঘটনা হলেও ফেরির মাস্তুল যে সেতুর স্প্যানে লেগেছে সেটি একটি বড় দুর্ঘটনা। সেতু অতিক্রম করার আগেই মাস্তুলটি নামিয়ে ফেলা উচিত ছিল। কিন্তু ফেরি সংশ্লিষ্টরা যথাযথভাবে সেটি করেনি। তারা অবশ্যই দায়িত্ব অবহেলা করেছেন। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ১৩ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। তারও আগে ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এছাড়া আরো দুইবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com