শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝুঁকি এড়াতে ক্রোম ব্রাউজার আপডেটের পরামর্শ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের সার্চ ইঞ্জিন ক্রোম ব্রাউজারে সাতটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছে। এরই মধ্যে গুগলের প্রযুক্তিবিদরা চিহ্নিত ঝুঁকিগুলো কাটিয়ে উঠতে ব্রাউজারে নতুন আপডেট দিয়েছে। ঝুঁকি মুক্ত থাকতে যত দ্রুত সম্ভব ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছেন তারা। ব্লগ পোস্টের মাধ্যমে গুগল নতুন সাইবার ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, প্ল্যাটফর্ম নির্বিশেষে ক্রোমের ওয়েব সংস্করণে ওই নিরাপত্তা দুর্বলতাগুলোর উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্সের মতো বহুল ব্যবহৃত সব অপারেটিং সিস্টেমই আছে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে।
গুগল যে সাতটি বাগের কথা বলেছে তার মধ্যে দুটি টাইপ কনফিউশন ইন ভি৮-এর সঙ্গে সংশ্লিষ্ট। চারটি বাগ আছে প্রিন্টিং, এক্সটেনশন এপিআই, ওয়েবআরটিসি এবং অ্যাঙ্গলে। শেষ বাগটি চিহ্নিত করা হয়েছে রেস ইন ওয়েবঅডিওতে। বাগ জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত এ প্রসঙ্গে গুগল বিস্তারিত আর কিছু না জানানোর সম্ভাবনাই বেশি। এর মধ্যে ভি৮ হচ্ছে ওপেন সোর্স জাভা স্ক্রিপ্ট ইঞ্জিন, যা ক্রোম এবং ওয়েবআরটিসির কার্যপ্রণালির অংশ। এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজার এবং মোবাইল অ্যাপে অডিও ও ভিডিও ডাটা পাঠাতে কাজে আসে এ প্রযুক্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com