শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেবিদ্বারে অজ্ঞাত নবজাতক ছেলে শিশু উদ্ধার; চিকিৎসার দায়িত্ব নিলেন ওসি

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬নং মোহপুর ইউনিয়ন এর ভৈষরকোট এলাকায় পরিত্যক্ত জমি থেকে অজ্ঞাত এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে ছেলে শিশুটিকে দত্বক নিয়ে আগ্রহীরা থানায় ভির করছেন। জানাযায়, বুধবার বিকালে উপজেলার ভৈষরকোট ভূঁইয়া বাড়ির পাশের নির্জন পরিত্যাক্ত জমিতে সিঙ্গাপুর প্রবাসী তাজুল ইসলাম এর স্ত্রী ওই নবজাতক ছেলে শিশুকে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান নেতৃত্বে পুলিশ উপ-পরিদর্শক সোহরাব হোসেন ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক শামসু এবং কন্সটেবল মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ওই নবজাতক ছেলে শিশুটির চিকিৎসা খরচ এর দায়ভার গ্রহণ করেন ওসি। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি)আরিফুর রহমান বলেন, শিশুটি অনেকটা সময় পরিত্যক্ত জমিতে পড়ে থাকার ফলে শিশুটিকে পোকামাকড় কামড়িয়ে জখমী করে ফেলে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করতে সক্ষম হয়েছি। শিশুটির আসল পরিচয় খুঁজে বেড় করার চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবীর জানান, দেবিদ্বার থানা পুলিশ কর্তৃক উদ্ধার কৃত ১ দিনের অজ্ঞাত এক নবজাতক ছেলে শিশুটিকে আমাদের তত্বাবধায়নে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তবে তার পুরো শরীলে পোকা মাকরের কামরে ক্ষত সৃষ্টি হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com