শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক এশিয়ার নতুন ভবন উদ্বোধন

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্টিত হয়। ঘোড়াঘাট আজাদ মোড় বাজারে নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক আমিনুল ইসলাম (তুষার)। প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুর সাত্তার মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম,ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মন্ডল ও সাধারণ-সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ব্যাংক এশিয়ার জেলা শাখা ম্যানাজার চঞ্চল কুমার রায়, আহসান হাবিব(আর.এম) রংপুর জোন এবং আঃ আলিম (ডি.জি.এম) পল্লী বিদ্যুৎ সমিতি ঘোড়াঘাট, দিনাজপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা ব্যাংক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশে জনগণের দৌড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক এশিয়া তৃণমূলে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে। প্রধান অথিতি বলেন, ব্যাংক এশিয়া জনগণকে সকল সুযোগ- সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এক যুগ আগে তৃণমূলে এসব সুবিধা ছিল না। আজ সাধারণ জনগণ ঘরে বসে সকল সুবিধা ভোগ করতে পারছে। অনুষ্ঠানে ফিতা কেটে এবং পরে মোনাজাতের মধ্য দিয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com