শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নানা রোগে উপকারি হলুদ ও তুলসি পাতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। নানা রোগের সঙ্গে লড়াই করার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার কোন বিকল্প নেই। আর এই কাজে সাহায্য করতে পারেন নানা ধরনের পানীয়। নিয়মিত আপনি যদি হলুদ ও তুলসি পাতা দিয়ে পানীয় তৈরি করে খান তবে বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা। করোনা মহামারি ছাড়াও ঋতু পরিবর্তনের এই সময়ে অনেক ধরনের রোগ-জীবাণু আমাদের আক্রমণ করতে পারে। এতে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। আপনার প্রতিদিনের ডায়েটে স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করার পাশাপাশি, বাইরের খাবার এড়ানো উচিত, এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের।
আপনার অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে তুলসী এবং হলুদের মিশ্রনের পানি। এই পানীয়টি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঠান্ডাজনিত গলার ব্যথা দূর করতে সহায়তা করে।
এই পানীয়টি তৈরি করতে যা যা দরকার হলুদের গুঁড়া আধা চা চামচ,তুলসী পাতা- ৮-১২টি,মধু- ২-৩ টেবিল চামচ,লবঙ্গ- ৩-৪টি,দারুচিনি- ১ টুকরো।
যেভাবে তৈরি করবেন: একটি প্যান নিয়ে তাতে একগ্লাস পানি ঢালুন। এবার তাতে হলুদ গুঁড়া, তুলাসি পাতা, লবঙ্গ এবং দারুচিনি যোগ করুন। ১৫ মিনিটের জন্য ফুটতে দিন। অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করবেন। ১৫ মিনিট পরে পানি ছেঁকে নিন এবং হালকা গরম অবস্থায় পান করুন। স্বাদ বাড়ানোর জন্য এতে মধু যোগ করতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সর্দি-ফ্লু নিরাময়ের জন্য এটি দিনে ২-৩ বার খেতে পারেন।
এই পানীয় পানের উপকারিতা: এই পানীয় পান করে কোষ্ঠকাঠিন্য এবং লুজ মোশন সম্পর্কিত সকল সমস্যা সমাধান করা যেতে পারে। ঠান্ডা এবং গলা ব্যথা থেকে মুক্তি দেয়।
ডায়াবেটিক রোগীরা তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এটি পান করতে পারেন। এটি আপনার শরীরকে বিষাক্ত পদার্থ থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। সূত্র-টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com