বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হলেন মুফতি ইয়াহিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) পদে নিয়োগ দেয়া হয়েছে মুফতি ইয়াহিয়াকে। এর মধ্য দিয়ে মাদরাসাটির সাবেক মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হলেন তিনি। এ বৈঠকে ‘মঈনে মুহতামিম বা সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন, শিক্ষা পরিচালক মাওলানা কবির আহমেদ, সহকারী শিক্ষা পরিচালক মাওলানা ওমর মেখলীর নাম ঘোষণা করা হয়। গতকাল বুধবার মাদরাসার শূরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বৈঠক চলাকালীন মুফতি আব্দুস সালামকে মহাপরিচালক নির্বাচিত করার কিছুক্ষণ পরেই ইন্তেকাল করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মাদরাসার শূরা সদস্য ও ফটিকছড়ির নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন বলেন, মুফতি আব্দুস সালামের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে শূরা বৈঠক মুলতবি ঘোষণা করা হয়। এর আগে, হাটহাজারী মাদরাসার মুহতামীম নির্বাচনের বৈঠক চলাকালীন বেলা সাড়ে এগারটার দিকে বৈঠকের মধ্যে মুফতি আব্দুস সালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুফতিয়ে আযম আব্দুস সালাম চাটগামীর হঠাৎ ইন্তেকালে হাটহাজারী মাদরাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে শোকের মাতম চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com